শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পৌর মেয়রের বাড়ি থেকে অস্ত্র, কোটি টাকা ও মাদক উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে রাতভর অভিযান চালিয়ে চারটি পিস্তল, প্রায় কোটি টাকা এবং মাদক উদ্ধার করেছে পুলিশ। মেয়র মুক্তার আলীকে না পেয়ে আটক করা হয়েছে তার স্ত্রী ও দুই ভাতিজাকে।

জেলার চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার রুবেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাতে মেয়র মুক্তার আলীর বিরুদ্ধে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ পেয়ে তারা এই অভিযান চালান।

পুলিশ কর্মকর্তা রুবেল বলেন, ‘গত পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন মজনু। মঙ্গলবার রাত ৯টার দিকে মেয়র মুক্তার হামলা চালিয়ে মজনুকে মারধর ও তার বাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ আসে।’

তিনি আরও বলেন, ‘এই অভিযোগে গতকাল রাত ১২টার পর বাঘা থানায় মেয়রের বিরুদ্ধে মামলা হলে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। বাড়ি থেকে ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, চারটি বিদেশি পিস্তল, ৪৩টি গুলি, চারটি গুলির খোসা, ২০টি ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও সাত গ্রাম হেরোইন পাওয়া গেছে।’

এ সময় মেয়র মুক্তার আলীকে বাড়ি পাওয়া যায়নি জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যান তিনি। বাড়ি থেকে তার স্ত্রী জেসমিন আকতার, দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করা হয়েছে।তাদের আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশ কর্মকর্তা রুবেল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ