শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

একদিনে দেশে ডেঙ্গুতে আক্রান্ত ৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরো ৭০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ২০৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্যসেবা অধিদফতর।

জানুয়ারি থেকে প্রায় ৭৯৬ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ৫৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশে ক্রমবর্ধমান হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তার মধ্যে ডেঙ্গু সাম্প্রতিক উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী মো: তাজুল ইসলাম ইউএনবিকে জানিয়েছেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণের লক্ষ্যে শিগগিরই রাজধানীর দুটি সিটি করপোরেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

মন্ত্রী বলেন, যদি কেউ এডিস মশা প্রজনন এবং জরিমানা ও অন্যান্য শাস্তির মাধ্যমে সরকারি নির্দেশনা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তাজুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মানুষের জানমালের ক্ষতি করার কোনো অধিকার কারো নেই।

ডিজিএইচএসের তথ্য অনুসারে, ২০২০ সালে ১ হাজার ১৯৩ জন ডেঙ্গুজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

সূত্র: ইউএনবি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ