শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কুমিল্লায় ইসলাম গ্রহণ করলেন মা-ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলাম ধর্ম গ্রহণ করলেন মা-ছেলে। কুমিল্লার নাঙ্গলকোটে বাবলী রাণী দাস ও তার একমাত্র পুত্র সন্তান বাঁধন ঘোষ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

বাবলী রাণী দাস উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল দক্ষিণ দায়েমছাতির মৃত হরি মোহন দাস ও জোসনা রাণী দাসের দ্বিতীয় মেয়ে।
সম্প্রতি কুমিল্লা বিজ্ঞ নোটারি পাবলিকের কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে মা ও ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বাবলী রাণী দাসের পরিবর্তিত নাম ফাতেমা আক্তার ও ছেলে বাঁধন ঘোষের নাম রাখা হয়েছে মো. নুরুন্নবী। মা ও ছেলে বর্তমানে পার্শ্ববর্তী লাকসামের একটি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছে।

নওমুসলিম ফাতেমা আক্তার বলেছেন, ‘আমি দীর্ঘদিন ধরে মুসলমানের সংস্পর্শে এসে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারি। এ ছাড়া বিভিন্ন গ্রন্থ পড়ে ও ইসলামিক স্কলারদের ওয়াজ শুনে বুঝতে পারি, ইসলাম পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম।

আমি অনুধাবন করতে পেরেছি, একমাত্র ইসলামই সেরা ধর্ম, যা পরকালে মুক্তির সন্ধান দিতে পারে। আমি সাবালিকা বিধায় বুঝে-শুনে আমি এবং আমার একমাত্র সন্তান বিজ্ঞ আলেমের নিকট গিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মহাপবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করি।’

ধর্মান্তরিত হওয়ায় স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন, ‘ইসলাম ধর্ম গ্রহণে কেউ আমাকে প্ররোচিত করেনি। আমি বাকি জীবন আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দিতে চাই। এজন্য সকলের দোয়া চাই।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ