শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফাঁকা সড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ হারালেন ২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ফাঁকা সড়কে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল কুদ্দুস (৬০) ও ময়েজ আলী (৪৫)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষ্যে ঢাকা থেকে গরু কিনতে এসেছিলেন আব্দুল কুদ্দুস ও ময়েজ আলী।

সকালে ফাঁসিতলা এলাকায় তাদের বহনকারী পিকআপভ্যানটির সঙ্গে বিপরীতমুখী মালবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এ সময় পিকআপভ্যানের আরও চার যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ