শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মাটিরাঙ্গায় অসহায় ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

চলমান লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে পাহাড়ের নিম্নআয়ের মানুষ। এ পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে সেনাবাহিনী।

সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে ১২টায় গুইমারা সেনা রিজিয়ন ও ২৪ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মাটিরাঙ্গার দুর্গম গাজিনগর, কাজীপাড়া, হাতিয়াপাড়া, নতুনপাড়া, ওয়াছু, আদর্শগ্রাম, পরাশপুর এলাকায় দুই শতাধিক কর্মহীন হতদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়।

মানবিক সহায়তা হিসেবে কর্মহীন হতদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্য তৈল, চিনি, লবণ ও সাবানসহ খাদ্যসামগ্রী প্রদান করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।

খাদ্য সামগ্রী বিতরণ কালে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর কৌশিক জাহান, জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ ও ক্যাপ্টেন আইনুন নিশাতসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনাকালীন সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহযোগিতা পেয়ে সকলেই এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ