শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রামেক হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন ছিলেন করোনা আক্রান্ত, বাকি ১২ জনের ছিল করোনার উপসর্গ আর ২ জন নেগেটিভ হয়েও মারা গেছেন।

হাসপাতালে মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, পাবনার ৬ জন চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২ ও নওগাঁর ২ জন বাসিন্দা রয়েছেন। বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জানিয়েছে, বৃহস্পতিবার হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা অন্যান্য দিনের থেকে কমেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন। বর্তমানে হাসপাতালটিতে ৪৪৫ শয্যার বিপরীতে ৫০৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

এ দিন হাসপাতালে করোনা সংগৃহীত নমুনায় আক্রান্তের হারও কম পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় হাসপাতালের দুটি পিসিআর ল্যাব ৬৫০ জনের নমুনা পরীক্ষায় ১৬৮ জনের মধ্য করোনায় আক্রান্ত পাওয়া গেছে। শনাক্তের হার ২৫ দশমিক ৪৫ শতাংশ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ