শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদককারবারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লুৎফুর রহমান লুতু (৪০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত লুতু মাদককারবারী বলে দাবি বিজিবির।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবনিয়ার চিংড়ি ঘের এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত লুৎফুর রহমান লুতু নলবনিয়া গ্রামের জালাল আহমদের ছেলে।

কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদের দাবি, উখিয়া সীমান্তে মাদক পাচারকালে বিজিবির অবস্থান টের পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

তিনি জানান, গোলাগুলি থামার পর ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়কের দাবি, নিহত লুৎফুর রহমান লুতু একজন দুর্ধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১২টির অধিক মামলা রয়েছে।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপার সংশ্লিষ্ট আইনে মামলা উখিয়া থানায় দায়ের করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ