শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ত্রাণ বিতরণে বৃদ্ধকে কাদের মির্জার ঘুষি, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বিভিন্ন কারণে বেশ আলোচিত-সমালোচিত। এবার ত্রাণ নিতে আসা এক অসহায় বৃদ্ধকে ঘুষি মেরে ফের বিতর্কের জন্ম দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকা ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদেরের ভাই কাদের মির্জা। শাড়ি-লুঙ্গি বিতরণের সময় এক বৃদ্ধকে বুকের মধ্যে মেয়র কাদের মির্জার ঘুষি মারার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার ঈদুল আজহা উপলক্ষে গরিব মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণের সময় ওই বৃদ্ধকে ঘুষি দেন কাদের মির্জা। বৃদ্ধকে ঘুষি মারার এক ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে বৃদ্ধকে ঘুষি মারা ছাড়াও খালি হাতে তাকে ফেরত দেয়া হয়। পরে তার দিকে একটি শাড়ি ছুড়ে মারতে দেখা গেছে মেয়রকে। এছাড়াও ত্রাণ নিতে আসা একাধিক নারী-পুরুষের সাথে বাজে আচরণ করতে দেখা গেছে ভাইরাল হওয়া ভিডিওতে। এমন আচরণে সামাজিক মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েছেন সবুরহাটের মেয়র কাদের মির্জা।

এ বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবুদল কাদের মির্জা। তিনি গত ৭ মাস ধরে আওয়ামী লীগের জাতীয় নেতা ও স্থানীয় নেতাদেরকে নিয়ে তীর্যক মন্তব্য করে ব্যাপক আলোচনায় আসেন।

ইতিমধ্যে ঘরে বাইরে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে তীর্যক মন্তব্য করে সামাজিক মাধ্যম ফেসবুকে তার একটি পরিচিতি তৈরি হয়েছে। এছাড়া কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের বিবাদমান দু’টি গ্রুপের একটির নেতৃত্ব দিচ্ছেন কাদের মির্জা। ওই দুই গ্রুপের মধ্যে প্রায় সময় সংঘর্ষ ও হতাহত হচ্ছে কোম্পানিগঞ্জ ও বসুরহাট এলাকায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ