শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

যমুনা নদীর পানি বাড়ছে, নতুন নতুন এলাকা প্লাবিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি আজও অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

রোববার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার আব্দুল লতিফ জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার ১১০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা বন্যাকবলিত হয়ে পড়ছে।

এদিকে পানি বৃদ্ধির ফলে জেলার চৌহালী ও শাহজাদপুর উপজেলার নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। ইতোমধ্যেই চৌহালী উপজেলার বিনানইন গ্রামের রাস্তা, ব্রিজ, বসত ভিটা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বিনানইন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।

জানা গেছে, শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের একটি মাটির বাঁধ দেবে গেছে। এই ইউনিয়নের পাচিলে অব্যাহত রয়েছে নদী ভাঙন। ইতোমধ্যেই বেশ কয়েকটি বসত ভিটাসহ বিস্তীর্ণ ফসলি জম নদীগর্ভে বিলীন হয়েছে।

ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করলেও ভাঙন থামছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ