শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

যশোরে ট্রেনের ধাক্কায় দুই ব্যবসায়ীসহ ৩ গরুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরের অভয়নগর উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে চূর্ণবিচূর্ণ হয়েছে গরুবোঝাই একটি নসিমন। দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন গরু ব্যবসায়ী। তাছাড়া ঘটনাস্থলেই মারা গেছে তিনটি গরু।

রোববার সকালে উপজেলার তালতলা মাইলপোস্ট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আড়পাড়া গ্রামের নওশের আলী শেখের ছেলে শহিদ শেখ (৪০) ও কাদিরপাড়া গ্রামের কাবিল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার সময় গরুবোঝাই একটি নসিমন রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা ট্রেনটির সঙ্গে নসিমনের আঘাত লাগলে নসিমনে থাকা ৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়। এ সময় গুরুতর আহত হন নসিমনে থাকা তিনজন গরু ব্যবসায়ী। তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. সাদিয়া জাহান বলেন, তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে গরু ব্যবসায়ী শহিদ শেখ ও রফিকুল ইসলামের মৃত্যু ঘটে। আহত অপর ব্যবসায়ী মো. রাসেলের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনা সম্পর্কে নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার বুলবুল আহমেদ জানান, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা রেলক্রসিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ