শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দীর্ঘ যানজট, ঈদ কাটছে মহাসড়কেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস মহামারীর মধ্যে সারাদেশে পালিত হচ্ছে আরো একটি ঈদ। আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদে পশু কোরবানি আর স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে কর্মজীবী অসংখ্য মানুষ গ্রামে ফিরেছেন। ঈদের আগের দিন রাতে ও বুধবার সকালে অনেকে যাত্রা করেছেন গ্রামের পথে। কিন্তু মহাসড়কে যানজটের কবলে পড়ে অনেকের ঈদ কাটছে মহাসড়কেই।

কঠোর বিধিনিষেধ শিথিল করার পর ঘরমুখো মানুষ স্রোত আর পশুবাহী অতিরিক্ত যানবাহনের চাপে গত কয়েকদিন ধরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ঈদুল আজহার দিন বুধবার সকালেও কাটেনি সেই যানজট। ফলে ওই সড়কে যাতায়াতকারী যানবহনের চালক ও শ্রমিকসহ যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি অনেক বেশি।

বুধবার সকা‌ল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে বঙ্গবন্ধু সেতু থেকে কা‌লিহাতীর পুং‌লি পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার অং‌শে যানজট র‌য়ে‌ছে। এছাড়া ধীরগতি রয়েছে আরো ২০ কিলোমিটারজুড়ে। এ কারণে হাজার হাজার মানুষের ঈদ কাটছে রাস্তায় যানবাহনের মধ্যে।

এর আগে সোমবার রাত থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সারা দিন ছিল ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট। মহাসড়কের রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলাকায় এমন চিত্র দেখা যায়। গণপরিবহন চললেও অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাকে যাতায়াত করছে।

এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ রয়েছে। বেলা বাড়লে ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে।

জেলা পুলিশ বিভাগ সূত্র জানায়, ঈদে যানজট নিরসনে মহাসড়কে ছয় শতাধিক পুলিশ সদস্য ও কর্মকর্তা দায়িত্ব পালন করছে। এ ছাড়া দুই শতাধিক হাইওয়ে পুলিশ রয়েছে।

 

পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় ৩০০ ট্রাক

এদিকে ঈদের দিন মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে তিন শতাধিক ট্রাক নদী পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে ঘাটে বাস বা ছোট গাড়ি নেই বলে জানিয়েছেন ফেরিঘাট কর্তৃপক্ষ।

কয়েক দিনের ঈদযাত্রায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ ছিল ব্যাপক। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো: জিল্লুর রহমান জানান, এবারের ঈদযাত্রায় দক্ষিণ অঞ্চলের যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে নৌপথ পারাপার করা হয়েছে। ফেরিঘাট এলাকায় কোনো যানবাহনকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়নি।

পটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় ১৬ ফেরি মধ্যে ১৫টি চলাচল করছে। আমানত শাহ নামের বড় আকারের রো রো ফেরিটি যান্ত্রিক ত্রুটির কারণে ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। সবশেষ ঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারে অপেক্ষায় রয়েছে। দ্রুতই এগুলো পার হতে পারবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ