শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দুই ডোজ টিকা নিয়েও করোনায় মৃত্যু হাসপাতাল কর্মীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাড়ে তিন মাস আগে টিকার দুই ডোজ নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন ডেডিকেটেড কভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মো. সিরাজ (৪১) উপজেলার চরলরেন্স এলাকার কালা মিয়ার ছেলে। স্বাস্থ্য কমপ্লেপে তিনি কর্মরত ছিলেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১০ জুলাই অফিস সহায়ক (এমএলএসএস) সিরাজ জ্বরে আক্রান্ত হন। এর পাঁচ দিন পর ১৬ জুলাই তার নমুনা পরীক্ষা করানো হলে করোনা নেগেটিভ আসে। তবে শ্বাসকষ্ট থাকায় সিটিস্ক্যান করানো হলে তার ফুসফুসে ৯০ ভাগ সংক্রমণ ধরা পড়ে।

যে কারণে চিকিৎসকরা তার করোনা হয়েছে বলে নিশ্চিত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান। তবে ভর্তির পর তার অপিজেন স্যাচুরেশন দ্রুত কমতে থাকায় ১৭ জুলাই তাকে ডিএনসিসি ডেডিকেটেড কভিড হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।

সূত্র আরও জানায়, গত ৭ ফেব্রুয়ারি সিরাজ করোনার টিকার প্রথম ডোজ এবং ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, সিরাজ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সৎ ও পরিশ্রমী কর্মচারী ছিলেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত সবাই টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন। টিকা নেওয়ার পর এখানে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ