শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

চট্টগ্রামে দায়িত্বরত পুলিশের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথমবারের মতো চট্টগ্রামে চালু হলো পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’। এখন থেকে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার শরীরে চালু থাকবে ক্যামেরা। এর আগে ঢাকায় ট্রাফিক পুলিশ এই কার্যক্রম শুরু করলেও থানা পর্যায়ে দেশে প্রথমবারের মতো এই কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (২৪ জুলাই) পরীক্ষামূলকভাবে মাঠ পর্যায়ে এই কার্যক্রম শুরু করে নগরীর ডবলমুরিং থানা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (পশ্চিম) উপকমিশনার মুহা. আব্দুল ওয়ারীশ এই কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে সিএমপির চার বিভাগের চার থানায় এই কার্যক্রম শুরু হচ্ছে। এখন শুরু করা এই চার থানা হচ্ছে, ডবলমুরিং, কোতোয়ালি, পাঁচলাইশ এবং পতেঙ্গা। প্রত্যেক থানাকেই ৭ টি করে ক্যামেরা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে ১৬ থানায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

ডবলমুরিং থানার ওসি মুহাম্মদ মহসীন বলেন, ‘এসব ক্যামেরা ভ্রাম্যমাণ সিসিটিভির কাজ করবে। আমাদের চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে। এই উদ্যোগ আমাদের ডিজিটালাইজেশনের পথে আরেক ধাপ এগিয়ে নিবে।’

তিনি বলেন, এই ক্যামেরায় অডিও, ভিডিও এবং ছবি ক্যাপচার করা যায়। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ