শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ; টার্গেট তরুণ ও যুবসমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনা শহরের শালগাড়িয়া মাছুম বাজার এলাকায় কসমিকো ইউনানি ল্যাবরেটরিসজ লিমিটেড নামে একটি অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ তৈরির কারখানার সন্ধান পেয়েছেন পাবনার গোয়েন্দা পুলিশ; যাদের মূল টার্গেট সমাজের তরুণ ও যুব সমাজ।

বুধবার সন্ধ্যায় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, ঔষধ তৈরির উপকরণ জব্দ করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান জানান, মমতাজ পারভীন নামের এক নারী দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কারখানা স্থাপন করে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ তৈরি করে আসছিলেন। এ সব অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ পাবনা শহরসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম বুধবার সন্ধ্যা ৬টার দিকে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ, ঔষধ জব্দ করে। এছাড়াও কারখানাটি সিলগালা করা হয়।

এ সময় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও পাবনা জেলা ভোক্তা অধিকার সহ-পরিচালক আব্দুল সালাম উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, 'জেলা পুলিশের উদ্যোগে শহরকে সব ধরনের মাদক, অপরাধ ও সন্ত্রাসমুক্ত করার কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ