শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ঐতিহ্যবাহী শর্শদী মাদরাসার মুহাদ্দিস আল্লামা মীর হুসাইন আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এস এম সাইফুল ইসলাম।।

ফেনী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান 'শর্শদি দারুল উলুম ইসলামিয়া মাদরাসা'র সিনিয়র মুহাদ্দিস আল্লামা মীর হুসাইন রহ.ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজা আগামীকাল শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০ টায় নাঙ্গলকোট থানার ছুফুয়া বাজার আশরাফুল উলুম ইসলামিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬.১৫ মিনিটে কুমিল্লা কুছাইতুলি হাসপাতাল থেকে গ্রামের বাড়ি ছুফুয়ায় ফেরার পথে ইন্তেকাল করেন তিনি।

আওয়ার ইসলামকে  এ তথ্য নিশ্চিত করেছেন আল্লামা মীর হুসাইন রহ'র জামাতা  মুফতী ফখরুল ইসলাম কাসেমী।

মুফতী ফখরুল ইসলাম বলেন, আমার শশুর একজন প্রবীণ আলেম। দীর্ঘ ৫০ বছর ধরে তিনি দ্বীনের খেদমতে নিজেকে বিলিয়ে দিয়েছেন। এছাড়া হাজার হাজার তালিবুল ইলমের মু'আল্লিম তিনি।

গত দু সপ্তাহ ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন,অসুস্থতা তেমন ঘোরতর না হওয়ায় প্রাথমিক সব চিকিৎসা বাড়িতেই দেয়া হচ্ছিলো। তবে গত ক'দিন ধরে অসুস্থতা কিছুটা তীব্র হলে কুমিল্লা কুচইতলি হসপিটালে ভর্তি করানো হয়।

মুফতী ফখরুল ইসলাম বলেন, আজ বিকালে আমার শশুর কিছুটা স্বাভাবিক অবস্থায় বলছিলেন, 'আমার আর চিকিৎসার প্রয়োজন নেই,আমি সুস্থ আছি,আগামীকাল জুমার দিন,আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাও, আমি জুমার নামাজ পড়বো। পরবর্তীতে বাড়িতে আনার পথেই তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭০ বছর।

মুফতী ফখরুল ইসলাম কাসেমী দেশবাসীর কাছে শশুরের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান শর্শদি দারুল উলুম ইসলামিয়া মাদরাসায় দীর্ঘ ৫০ বছর যাবত মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় "সিয়াহ সিত্তাহ" তথা হাদিসের মৌলিক কিতাবগুলো,আবুদাউদ ,নাসাঈ,
তিরমিজি ও মুয়াত্তায়ে ইমাম মালেক ও মোহাম্মদ রহ. সহ অনেক গুরুত্বপূর্ণ কিতাবাদীর দরস দিয়েছেন তিনি।

এছাড়াও কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা অন্তর্গত 'ছুফুয়া বাজার আশরাফুল উলুম ইসলামিয়া মাদরাসা'র সাবেক মুহতামিম ও তিনি। মৃত্যুকালে ৫ ছেলে, ৪ মেয়ে রেখে যান তিনি।

আল্লামা মীর হুসাইন রহ.'র মৃত্যুতে দেশবাসী, আলেম সমাজ ও তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ