শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মোটরবাইকের ট্যাংকে পাওয়া গেল ২৪ হাজার ইয়াবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের রামুতে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে জেলা ডিবি পুলিশের একটি টিম তাকে আটক করে। এ সময় মোটরসাইকেলের ট্যাংক খুলে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি সাতকানিয়ার মঞ্জু বলে জানা গেছে। তিনি লিংকরোড এলাকা থেকে ১০ হাজার টাকার বিনিময়ে চকরিয়াতে ইয়াবাগুলো পাচার করার কথা জানিয়েছেন।

জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের খবর পেয়ে রামুর বাইপাস এলাকায় ফুটবল চত্বরে চেকপোস্ট বসাই। নতুন ফ্লাইওভারের নিচ থেকে এক মোটরসাইকেল আরোহী আটক করি। পরে তার বাইকের ট্যাংক খুলে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ