শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সিলেটে করোনায় ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৮০২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জনই সিলেট জেলার বাসিন্দা। আর অপর ৩ জন মৌলভীবাজারের বাসিন্দা। এই সময়ে করোনা শনাক্ত হয়েছেন আরও ৮০২ জনের।

শুক্রবার (৩০ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, নতুন শনাক্তদের মধ্যেও সিলেটে সর্বোচ্চ ৪১৩ জন, সুনামগঞ্জে ১২১, হবিগঞ্জে ৫১ জন, মৌলভীবাজারে ১৬৬ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সিলেটে বিভাগের চার জেলায় মিলে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ১ শত ১৬ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২১ হাজার ২ শত ২৫ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৫ শত ৭৩ জন, হবিগঞ্জে ৪ হাজার ৪ শত ৫১ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৩ শত ৬৪ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩ হাজার ২ শত ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৪ জন। যার সর্বাধিক সিলেট জেলাতেই ৫৩৮ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ৫৯ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৮ জনের প্রাণহানি হয়েছে মহামারি করোনায়।

অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা জয় করেছেন ৪১৩ জন। এবং নতুন করে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ