শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কক্সবাজারে গুলিবিদ্ধ অবস্থায় রোহিঙ্গা নেতা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ক্যাম্পের বি-১১ ব্লকের কাঁটাতারের সীমানাসংলগ্ন পাহাড়ি ছড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

গুলিবিদ্ধ ওই রোহিঙ্গা নেতার নাম সৈয়দ আহমদ (৪০)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের উপ-মাঝি।

১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ ওই ব্যক্তির বরাত দিয়ে তিনি জানান, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে স্থানীয় একটি সালিশে অংশ নিতে যান ক্যাম্পটির উপ-মাঝি সৈয়দ আহমদ।

সেখান থেকে বিকালে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে রোহিঙ্গা পুতিয়া বাহিনীর প্রধান পুতিয়া, দিলওয়ার ওরফে শিয়াইল্ল্যা, হামিদ ও আবুল বশরসহ আরও ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিন্মি করে।

এরপর তাকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ক্যাম্পের বি-১১ ব্লকের কাঁটাতারের সীমানাসংলগ্ন পাহাড়ি ছড়া এলাকায় নিয়ে যায়।

পরে এপিবিএন এর অভিযানের বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পাহাড়ি ছড়ায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে এপিবিএন এর একটি দল সৈয়দ আহমদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ