শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলায় মগড়া ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে লুৎফর রহমান।

আজ শনিববার (৩১ জুলাই) সকালে উপজেলার মগড়া ইউনিয়নের ভিতর শিমুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কদ্দুস (৬৫) ভিতর শিমুল গ্রামের মৃত. মইদুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে পারিবারিক বিষয়ে কদ্দুস ও তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে রাতেই তার স্ত্রী বাড়ি থেকে চলে যান।

পরে শনিবার (৩১ জুলাই) সকালে ছেলে তার মাকে বাড়িতে দেখতে না পেয়ে বাবার কাছে বিষয়টি জানতে চান। এসময় বাবা কুদ্দুসের সঙ্গে ছেলে লুৎফরের কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে লুৎফর ধারাল অস্ত্র দিয়ে আব্দুল কদ্দুসকে কুপিয়ে হত্যা করে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত লুৎফরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ