শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফ্রি-ফায়ার গেমসকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় বাবা নিহত ও ছেলে আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এস এম সাইফুল ইসলাম।।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা পোরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে ফ্রি-ফায়ার গেমসকে কেন্দ্র করে শহিদুল ইসলাম নামে এক বৃদ্ধ পিতা নিহত হয়েছে।

আজ শনিবার দুপুর ১২ টার সময় ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে এ ঘটনা সংঘটিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান কাজল ।

এবিষয়ে জানা যায়, ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আমজাদ হুসেনের ছেলে সুজন (১৮) আশানুরের ছেলে জাকির (১৬) ও শহিদুল ইসলামের ছেলে ইলফাজ (১৬) তিনজনই মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেমস্ খেলছিলো। এ সময় খেলা নিয়ে জাকিরের সাথে সুজনের কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির একপর্যায়ে নিহত শহিদুল ইসলামের ছেলে ইলফাজ জাকিরের পক্ষপাতিত্ব করে।ইলফাজের পক্ষপাতিত্ব করায় সুজন ক্ষিপ্ত হয়ে জাকির ও ইলফাজ দুজনকেই মারধর করে।

পরবর্তীতে ইলফাজের বাবা নিহত শহিদুল ইসলাম (৫৪) তাদের ঝগড়ার প্রতিবাদ করলে সুজন বাসা থেকে ছুরি এনে বাবা শহিদুল ও ছেলে ইলফাজকে ছুরিকাঘাত করে।এতে শহিদুল ও ইলফাজ মারাত্মক ভাবে রক্তাক্ত হয়।স্থানীয়রা আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ