শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কাসেমুল উলূম মাদরাসার সাবেক শাইখুল হাদীস আল্লামা আশরাফ উদ্দীন রহ.-এর সহধর্মিণীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

কুমিল্লা কাসেমুল উলূম ও বরুড়া মাদরাসার সাবেক শাইখুল হাদীস আল্লামা আশরাফ উদ্দীন রহিমাহুল্লাহু-এর সহধর্মিণী ও লেখক মাওলানা জুবাইর আহমদ আশরাফের মা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ ( ১ আগষ্ট) রোববার দুপুর সোয়া বারোটায় বার্ধক্যজনিত রোগে কুমিল্লায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন মরহুমার নাতি মাওলানা কাউসার জামিল।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪ মেয়ে ও ৩ ছেলের জননী ছিলেন। তার জীবদ্দশাতেই ২ ছেলের ইন্তেকাল হয়েছে।

বাদ এশা ধনুয়াখালা নিজ গ্রামে মরহুমার  জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মহিয়সী এই নারীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন অনেকেই। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রূহের মাগফিরাত কামনা করেছেন তারা।

শাইখুল হাদীস আল্লামা আশরাফ উদ্দীন রহিমাহুল্লাহু ২০০০ সালে ইন্তেকাল করেন।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার ( ২৯ জুলাই) সকাল ১১ টার কিছু পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি শায়খুল হাদীস আল্লামা হাফেজ নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর সহধর্মিণী ও মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ-এর মা।

এর আগে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ