শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

করোনায় মারা গেলেন বাকৃবির সাবেক অধ্যাপক আজহারুল হক তপু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আজহারুল হক তপু। একইসাথে তিনি ডেঙ্গু আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩বছর। বাকৃবি ক্যাম্পাসে বুধবার (৪ আগষ্ট) সকাল ৯টায় তার জানাযা সম্পন্ন হয়।

আজহারুল হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যারয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। এছাড়াও তিনি ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক, শহীদ জামাল হোসেন হলের প্রভোস্ট ও প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, প্রথমে তার কোভিড ধরা পড়েছিল। বাসায় তার চিকিৎসা চলছিল। এরই মধ্যে গত ২৮ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসের প্রায় ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ