শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

টিকা ছাড়া শুধু সিরিঞ্জ পুশ করায় পাবনার দুই নার্স প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনা জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রে এক শিক্ষার্থীকে টিকা না দিয়ে খালি সিরিঞ্জ পুশ করার অভিযোগে দুই নার্সকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার তাদের টিকাকেন্দ্র থেকে প্রত্যাহার করা হয় বলে জানান জেলা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।

জানা গেছে, ঘটনার পর বিষয়টির তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকলেও যেহেতু বিষয়টি সবার সামনে এসেছে সেহেতু ওই দুই নার্সকে টিকাদান কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে।

এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বক্তব্যে বেসরকারি মেডিকেল শিক্ষার্থী সাবাহ মরিয়মের বাবা মো. আব্দুল হান্নান বলেন, গতকাল টিকা নিতে পাবনা জেনারেল হাসপাতালে যায় তার মেয়ে। সেখানে টিকা না দিয়ে খালি সিরিঞ্জ পুশ করা হয়। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক এর প্রতিবাদ করলে পরে তাকে টিকা দেওয়া হয়। আব্দুল হান্নানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ