শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিধিনিষেধেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রোধে দেওয়া ‘কঠোর’ বিধিনিষেধের মধ্যেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবাধে চলছে গণপরিবহন।

রবিবার দুপুর ১২টা পর্যন্ত বাস চলাচল করার কথা থাকলেও বৃহস্পতিবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস চলতে দেখা গেছে।

সকালে মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা থেকে চরপাড়া পর্যন্ত ঘুরে বাসসহ বিভিন্ন যানবাহন চলতে দেখা গেছে।

মহাসড়কের মির্জাপুর বাইপাসের আন্ডারপাসের পশ্চিম পাশে ঢাকা, চন্দ্রা যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন অনেক যাত্রী। তারা বিভিন্ন কারখানায় চাকরি করেন।

সকাল ৬টার দিকে মহাসড়কের মির্জাপুর বাইপাসে ১০ মিনিট অবস্থান করে দেখা যায়, প্রতি মিনিটে দু-তিনটি বাস চলছে। আর অন্য পরিবহন চলছে মিনিটে পাঁচ থেকে ছয়টি।

এ সময় ঢাকাগামী আজমেরী গ্লোরি, নাদের পরিবহন, এস আর ট্রাভেলস, হাজী ট্রাভেলস, ইউনাইটেড, হিমাচল, তুহিন সুপারসহ বিভিন্ন পরিবহন চলতে দেখা যায়। আর উত্তরাঞ্চলগামী আগমনী, স্বপ্না-শান্ত, হানিফ এন্টারপ্রাইজ, তয়েজসহ কয়েকটি কোম্পানির বাস চলতে দেখা গেছে।

মোবাইলে যোগাযোগ করা হলে মির্জাপুরের ট্রাফিক সার্জেন্ট রুবায়েত হোসেন বলেন, ‘মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকার কথা।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ