শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিলগাঁওয়ে খতমে নবুওয়ত বিষয়ক ইসলাহি মাহফিল প্রতিটি ক্যাম্পাসে নববি আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান রায়বেন্ডের ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আখেরি মোনাজাত রোববার ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

মারা গেছেন মৌলভীবাজারের মাওলানা কাজী মাহমুদুল হাসান রায়পুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের মাওলানা মাহমুদুল হাসান রায়পুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহী রাজিউন।আজ শুক্রবার (৬ আগস্ট) সকাল ৭ টা ৪৫মিনিটে ইন্তেকাল করেন তিনি। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

জানা গেছে, সিলেটের রাগেব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সিলেটের বিখ্যাত এ আলেম।

তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস হাফেজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর বড় ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

আরও জানা গেছে, আর বিকেল ৩টায় মৌলভীবাজারের রায়পুরে বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মাওলানা কাজী মাহমুদুল হাসান রায়পুরীকে।

মাওলানা কাজী মাহমুদুল হাসান রায়পুরী ইন্তেকাল জমিয়তের শোক

এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস হাফেজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর বড় ভাই, ইংরেজ খেদাও আন্দোলনের অন্যতম অগ্রসেনানী শায়খুল ইসলাম মাওলানা হোসাইন আহমদ মাদানী রহ. এর সুযোগ্য খলিফা মাওলানা হাবিবুর রহমান রায়পুরী রহ.এর বড় ছেলে মাওলানা কাজী মাহমুদুল হাসান রায়পুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (৬ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস হাফেজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম, সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস মুফতি শেখ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহকারি মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, যুব বিষয়ক সম্পাদক মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, মুফতি আতাউর রহমান খান ও মাওলানা আবুবকর সরকার প্রমুখ এই শোক জানান।

নেতৃবৃন্দ বলেন, মাওলানা কাজী মাহমুদুল হাসান রায়পুরী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরণ সংগ্রাম করে গেছেন। জমিয়তের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর ইন্তেকালে আমরা গভীর শোকাহত।

আল্লাহ রাব্বুল আলামীন তাঁর ইলমি ও দ্বীনি সমস্ত খেদমতকে কবুল করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ