শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে রবিবার (৮ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এর আগের দিন মারা গিয়েছিলেন ১২ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ছয় জন করোনা পজিটিভ ও ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া দুই জন করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্ট নিয়ে তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের তিন জন এবং নওগাঁ, কুষ্টিয়া ও পাবনা জেলার এক জন করে রয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪২ জন। বর্তমানে করোনা ইউনিটে থাকা ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪০৫ জন।

এর আগের দিন শনিবার রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৬৭টি নমুনা পরীক্ষা কর হয়। এতে ১৫১ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রাজশাহীতে বর্তমানে শনাক্তের হার আবারও বেড়ে ৩৮ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ