শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সাভারে ৫ খণ্ড করা অধ্যক্ষের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাভারে সাভার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের খণ্ডিত লাশ উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে উপজেলার বেরন এলাকার নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।

হত্যাকারীদের দেয়া তথ্যের ভিত্তিতে লাশের পাঁচ খণ্ড করা উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন (৩৬) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপির বাড়াইপাড়া গ্রামের শরত বর্মনের ছেলে। তিনি মোতালেব, শামসুজ্জামান ও রবিউল ইসলাম নামে তিন ব্যক্তিকে সাথে নিয়ে গত দুই বছর আগে সাভারের জামগড়া বেরন এলাকার জাহিদুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে সাভার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন। এরপর থেকে পার্শ্ববর্তী স্বপ্ন নিবাসে ভাড়া থেকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

র‌্যাব-৪, সিপিসি ২-এর কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন, কলেজ অধ্যক্ষ নিখোঁজের ঘটনায় গত ২২ জুলাই আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশের পাশাপাশি র‌্যাবও তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নিজ প্রতিষ্ঠানের ভিতরে মাটিচাপা দিয়ে দেয় হত্যাকারীরা।

এর আগে গত ১৩ জুলাই সাভার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন উপজেলার জামগড়া বেরন এলাকার স্বপ্ন নিবাস নামক বাসা থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান না পাওয়ায় গত ২২ জুলাই তার ছোট ভাই দিপক চন্দ্র বর্মন আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ