শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু

সড়ক দুর্ঘটনায় হাটহাজারী মাদরাসার সাবেক শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি ।।

হাটহাজারী দারুল উলুম মাদরাসার সাবেক শিক্ষার্থী হাফেজ মুফতি আমিনুল ইসলাম মামুন (২৬) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।গতকাল বুধবার (১১ আগস্ট) রাতে সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে টাঙ্গাইলের বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

জানা গেছে, মুফতি আমিনুল ইসলাম মামুনের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইলের গৌবিন্দপুর গ্রামে। তিনি ওই এলাকার ফজলুল হক সেন্টুর পুত্র। তিন ভাই বোনের মধ্যে তিনি সবার বড়।

মামুন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে দারুল উলুম হাটহাজারী মাদরাসা থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেছেন। এরপর হাটহাজারীতে এক বছরব্যাপী উচ্চতর আরবী সাহিত্য পড়েছেন।

২০২০-২০২১ শিক্ষা বর্ষে নাজিরহাট বড় মাদরাসা থেকে উচ্চতর ইসলামী আইন ও গবেষণা বিভাগ সম্পন্ন করেছেন। ইতোমধ্যে পরিবারের পক্ষ থেকে তাকে বিয়ে করানোর জন্য পাত্রী খোঁজা হচ্ছিল বলে জানা গেছে।

সাবেক এই শিক্ষার্থীর মৃত্যুতে হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অসংখ্য শিক্ষার্থী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর স্মৃতিচারণ করেছে, শোক জানিয়ে পোস্ট করেছে, কুরআন খতম করেছে।

আজ দুপুরে হাজারো মুসল্লীর অংশগ্রহণে তাঁর গ্রামে নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ