শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আরও ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৮৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়।

রোববার (১৫ আগস্ট) সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইসিইউতে ২১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৩৫৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়াও নতুন ভর্তি হয়েছেন ৪৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৬৮৪ টি নমুনা পরীক্ষা করে ১৮৬ জন করোনা শনাক্ত হয়েছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নুরুল হুদা (৬৫), নুরুল ইসলাম (৬০), পরিমল চন্দ্র দে (৯০), ত্রিশালের হাসিনা (৬২), আনোয়ারা বেগম (৭৭), হালুয়াঘাটের বিজয় রিচিল (৬০), তারাকান্দার ইউসুফ (৮০), নান্দাইলের আব্দুল হেলিম (৬৫), নেত্রকোনা মোহনগঞ্জের জাহানারা (৫৪), শেরপুর শ্রীবর্দীর মাহমুদা (৬৪)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ নগরীর সীমা সাহা (৫০), লুতফুন্নাহার (৮৩), গফরগাঁওয়ের রমিজউদদীন (৮৫), সালেহা (২৫), ত্রিশালের শামীমা নাসরিন (২৬), ঈশ্বরগঞ্জের রওশন আরা (৫০), ফুলবাড়িয়ার আবু বকর সিদ্দিক (৬০), মুক্তাগাছার জরিনা খাতুন (৫৫), নান্দাইলের খোদেজা বেগম (৪৬), গৌরীপুরের শিরিন (৫০), নেত্রকোনা পুর্বধলার ফরহাদ (৪৫), কেন্দুয়ার আব্দুর রহমান (৮৫), জামাপুর দেওয়ানগঞ্জের রোকেয়া (৬০), কিশোরগঞ্জ সদরের সুমেতা (৬০), টাঙ্গাইল মধুপুরের আকবর আলী (৬০)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ