শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু

বঙ্গোপসাগরে নৌকাডুবি: আরও ৩ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালাতে গিয়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া নৌকার আরও তিন রোহিঙ্গা যাত্রীর মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী।

সোমবার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে লাইলা বেগম (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এর বাসিন্দা বশির আহম্মদের স্ত্রী। বাকি দুটি মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, লাইলা বেগমের মরদেহ শনাক্ত করেন তার দেবর রশিদ। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মুহা. শহীদুল ইসলাম জানান, রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত এবং এক শিশুসহ চারজনকে মৃত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে বিমানবাহিনীর হেলিকপ্টার ও নৌবাহিনীর জাহাজ বঙ্গোপসাগর এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ