সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আফগানিস্তানে বাংলাদেশি যাওয়ার বিষয়টি অবাস্তব: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ থেকে আফগানিস্তানের দূরত্ব এক হাজার মাইল। মাঝখানে আরো দেশ রয়েছে। কাজেই আফগানিস্তান থেকে বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে আফগানিস্তানে যাওয়া সম্ভব না। কারণ আফগানিস্তানের সঙ্গে আমাদের সব যোগাযোগ বন্ধ। এরপরও যারা বলছেন বাংলাদেশ থেকে অনেকে আফগানিস্তানে গেছেন, তারা না বুঝেই বলছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের সব যোগাযোগ বন্ধ, এখানে আমার প্রশ্ন, তাহলে কি করে বাংলাদেশ থেকে মানুষ আফগানে গেছেন, হেঁটে হেঁটে গিয়েছেন? যারা এসব কথা বলছেন তারা ভেবেচিন্তা বলছেন না। বিষয়টি নিয়ে যারা চিন্তা করছেন, তাদের চিন্তাও অমূলক।

তিনি বলেন, আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়ার বিষয়টি অমূলক, এটা বাস্তবসম্মত নয়। আফগানিস্তানের তালেবান হামলা নিয়ে সরকার উদ্বিগ্ন নয়, সেটার জেরে বাংলাদেশে জঙ্গি উত্থানের কোনো আশঙ্কা নেই। এটা বাংলাদেশের গোয়েন্দা বাহিনী কঠোরভাবে নজরদারি করছে।

মন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ যারা ইসলামিক মনোভাবের তারা কখনই জঙ্গিবাদ ও উগ্রবাদ আশ্রয়-প্রশ্রয় দেয়নি, পছন্দও করেনি। কাজেই সেখানে কী হচ্ছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমাদের দেশে কী হবে সেটি নিয়ে আমাদের একটি সরকার আছে, মাননীয় প্রধানমন্ত্রী আছেন তার নির্দেশনায় আমরা কাজ করছি বলেও উল্লেখ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ