সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সিলেটে ইসলামী আন্দোলন নেতার উপর সন্ত্রাসী হামলার নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের জালালাবাদ থানার ৯নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ শনিবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

ইসলামী আন্দোলন নেতার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

সোমবার (১৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা সন্ত্রাসী ও গুপ্ত হামলার পথ বেছে নিয়েছে। বর্তমান সময়ে মানুষের জানমাল, ইজ্জত আব্রুর নিরাপত্তা নেই। মানুষের অধিকার খর্ব হচ্ছে বিভিন্নভাবে।

‘ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আইন হাতে তুলে নেয়ায় বিশ্বাসী নয়। কাজেই শান্তিপূর্ণ এবং ভদ্রতাকে দুর্বলতা ভাববার সুযোগ নেই। সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে তা সরকারের জন্য সুখকর হবে না।’

তিনি বলেন, সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে ব্যর্থ হলে সর্বত্র আন্দোলন গড়ে উঠলে সরকারের কিছু করার থাকবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ