সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

কমেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরও ১৭২ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে ১৭২ জনসহ এ পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৭১৯ জনে। এছাড়া গেল ২৪ ঘন্টায় সারা দেশে ৭১৯টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ৪১ হাজার ১৪টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭ হাজার ২৪৮ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়।

দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনে দাঁড়ালো। আজ বুধবার(১৮ আগস্ট) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে ১৯৮ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৭ হাজার ৫৩৫ জনের দেহে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ৯ হাজার ৯০৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৫ হাজার ৪৯৮ জন।

যা গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) মারা যান আরও ৭ হাজার ৬১১ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ২০ হাজার ৪০৫ জন। সোমবার (১৬ আগস্ট) মারা যান আরও ৮ হাজার ৯৫ জন এবং আক্রান্ত হন ৪ লাখ ৬৮ হাজার ৮৮৬ জন। আর রোববার (১৫ আগস্ট) মারা যান ৮ হাজার ৬৫০ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ৪৬ হাজার ২২ জন। চার দিনের হিসেবে আজ বুধবার বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪৩ লাখ ৯৪ হাজার ৩৫৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৫১৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৭৬ লাখ ২৬ হাজার ৪৯০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৫৮২ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৪০ হাজার ৯৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার ১০১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩২ হাজার ৫৫২ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৪১ লাখ ৭ হাজার ২০৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭০ হাজার ৭১৮ জনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ