সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতের আমির ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। হেফজতে ইসলামের প্রধান উপদেষ্টা, আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতের আমির ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে তার জানাযার পূর্বে হেফাজতের নেতৃবৃন্দ আমির হিসেবে তার নাম ঘোষণা করেন।

এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজায় অংশ নিতে ভক্ত, অনুসারী ও ছাত্রদের ঢল নেমেছে। ব্যাপক লোক সমাগমের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশ থেকে হাটহাজারী মাদরাসায় পায়ে হেঁটে আসছেন লোকজন। অল্প কিছুক্ষণের মধ্যেই জানাযার নামাজ শুরু হয়ে যাবে।

আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শেষ বারের মতো দেখতে হাজির হয়েছেন হাজারও মানুষ। এ সময় প্রিয় শায়েখকে একনজর দেখার জন্য মাদ্রাসা মাঠে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। অনেকের চোখে পানি, কেউ কেউ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। যেন এমন একটি ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলেন না।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১ টায় হাটহাজারী হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.-এর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে এখনো যেভাবে হাটহাজারীতে উপস্থিত হচ্ছেন ভক্ত অনুসারীরা এতে জায়গা সংকুলান না হলে মাদরাসার বাইরেও জানাজা অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১ টায় স্ট্রোক করায় অ্যাম্বুলেন্সযোগে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন তিনি।

তাঁর মৃত্যুতে দেশে শোকের ছায়া নেমে এসেছে। শোকে ভাঁসছেন আলেমসমাজ। তাঁর মৃত্যুতে শোতবার্তা দিয়েছেন শীর্ষ স্থানীয় আলেম ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। এছাড়াও শোক প্রকাশ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ