সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ইউএনওর বাসভবনে হামলায় জড়িত কাউকে ছাড় নয়: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলার ঘটনায় যারাই জড়িত থাক তাদের আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বরিশালের এই ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। নিজ দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, এই অনুষ্ঠানে অংশ নেওয়ার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও বলে দিয়েছেন— ঘটনার ভিডিও ফুটেজ দেখে যারা যারা জড়িত, কাউকে ছাড় দেওয়া হবে না। আমি বরিশালের পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছি। তাকে জিজ্ঞেস করেছি, সেখানে কী পরিস্থিতি? তিনি জানিয়েছেন, এই ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, এটা আওয়ামী লীগ, বিএনপি নয়। নিজেদের দলের কেউ অন্যায় করলে শাস্তি দিয়েছে—এমন কোনো দৃষ্টান্ত বিএনপির আমলে নেই। কিন্তু আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা আপন লোকদের সাজা কিংবা দণ্ড দিয়ে এবং জেলে পাঠিয়ে প্রমাণ করেছেন আওয়ামী লীগ অন্যয়াকারীদের ছাড় দেয় না। বিএনপি এ দেশে প্রতিহিংসার রাজনীতি করছে। ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনই প্রমাণ করে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট পদ্মা সেতু ও মেট্রোরেল— এগুলো বিএনপি কোনোদিন কল্পনাও করতে পারেনি। অথচ চন্দ্রিমা উদ্যানে যেতে নির্মাণাধীন মেট্রোরেলের স্থাপনার ওপর তারা হামলা করলো। সেখানে বিদেশিরা কর্মরত। মেট্রোরেলের চারটি গাড়ি ভাঙচুর করেছে। ড্রাইভারকে গুরুতর আহত করেছে। আর ঘটনা ঘটানোর পরে তারা সেই পুরনো কথারই পুনরাবৃত্তি করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ