সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭০ জন হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৭০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগী ২৪০ জন। এছাড়া জেলা ও বিভাগে নতুন রোগী ভর্তি হয়েছে ৩০ জন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল থেকে পাঠানো ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বশেষ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ২৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১৪৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি ৯৩ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট সাত হাজার ২৫১ জন। একই সময়ে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছেন পাঁচ হাজার ৯৮২ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ