সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

রেলপথে এল আরও ২০০ মেট্রিকটন অক্সিজেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারত থেকে নবম চালানে বাংলাদেশে এসেছে আরও ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন। ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে সরাসরি রেলপথে বেনাপোল হয়ে বুধবার (১৮ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পৌঁছায় ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি।

অক্সিজেনবাহী ট্রেনটির ১০টি ট্যাংকারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন রয়েছে। স্টেশনে পৌঁছানোর পর শুরু হয় আনলোড কার্যক্রম। ট্রেনের ১০টি ট্যাংকার থেকে এক এক করে রোড ট্যাংকারে আনলোড করা হয়। আনলোড কার্যক্রম শেষ হলে এখান থেকে এই অক্সিজেনগুলো দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে বলে জানিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ।

বিশেষ এই ট্রেন ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেসে করে এখন পর্যন্ত পরপর ৯টি চালানে ১ হাজার ৮০০ মেট্রিকটন অক্সিজেন এল বাংলাদেশে। ট্রেনটি ভারতের জামশেদপুর থেকে ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে বেনাপোল স্থলবন্দর হয়ে সিরাজগঞ্জে এসে পৌঁছায়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, অক্সিজেনবাহী ট্রেন ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস বুধবার ভোরে স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও বিভিন্ন স্টেশনে ক্রসিং থাকায় দুপুরে এসে পৌঁছায়। ট্রেনের নিরাপত্তার স্বার্থে ভোর থেকেই স্টেশন এলাকায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নিরাপত্তার কাজে নিয়োজিত রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছে।

অক্সিজেনের ৯ম চালানের আনলোড কার্যক্রম শেষ হলে ট্রেনটি আবার ভারতের উদ্দেশে যাত্রা করবে। পরবর্তীতে আরও বেশ কয়েকটি অক্সিজেনের চালান আসবে। ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেসে করে এখন পর্যন্ত পরপর ৯টি চালানে প্রায় এক হাজার ৮০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বাংলাদেশে আসলো বলেও জানান তিনি।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, করোনাকালীন সময়ে অতি প্রয়োজনীয় জীবনরক্ষাকারী এই অক্সিজেন আমদানির ফলে দেশে অক্সিজেনের ঘাটতি অনেকটাই কমে আসবে। সংকট মোকাবিলার জন্যই এই অক্সিজেন আমদানি করছে লিন্ডে বাংলাদেশ। তিনি আরও জানান অক্সিজেনের প্রতিটি চালান আসার আগে থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ