সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

টিকার জন্য ৩ কোটি ৪০ লাখ নিবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তিন কোটি ৪০ লাখের মতো মানুষ করোনা টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। এ ছাড়া দেশে এ পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে।

অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৩১৬ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৩ লাখ ৯৫ হাজার ৬১৮ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৬৭৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬২ লাখ ৫৪ হাজার ৪০২ জন মানুষ।

প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৪ লাখ ৩৩২ আর নারী ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪৫ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৮ লাখ ৮৩ হাজার ৮১০ আর নারী ২৩ লাখ ৭০ হাজার ৫৯২ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৯ লাখ ৬২ হাজার ১১৩ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৮৬ লাখ ৪০ হাজার ৬৫০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৩ হাজার ১৩৮ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২৭ লাখ ১৭ হাজার ১৭৮ ডোজ।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৮ লাখ ৩৫ হাজার ৩০৪ এবং নারী ৪১ লাখ ২৬ হাজার ৮০৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১ লাখ ৪০ হাজার ৩০৫ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২১ হাজার ৮০৮ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩২ লাখ ২৫ হাজার ২৬৩ এবং নারী ১৯ লাখ ১৫ হাজার ৪২ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১০ হাজার ৪১ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১১ হাজার ৭৬৭ জন।

এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৪৭ লাখ ৮২ হাজার ১৪১ এবং নারী ৩৮ লাখ ৫৪ হাজার ৫০৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৭৭ লাখ ৮৫ হাজার ২২০ জন প্রথম ডোজ এবং ৮ লাখ ৫৫ হাজার ৪৩০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪২ লাখ ৯২ হাজার ২৫৩ এবং নারী ৩৪ লাখ ৯২ হাজার ৯৬৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৪ লাখ ৮৯ হাজার ৮৮৮ জন পুরুষ এবং নারী ৩ লাখ ৬৫ হাজার ৫৪২ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৯ হাজার ৭০৮ এবং নারী ১৩ হাজার ৪৩০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ৪২ হাজার ৮৮৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৬ হাজার ৪৬০ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৪২৩ জন।

এ দিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৫ লাখ ৮৬ হাজার ৯৮৯ এবং নারী ১১ লাখ ১ হাজার ২৪৩ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ১ হাজার ৩৯৪ জন প্রথম ডোজ এবং ২ লাখ ১৫ হাজার ৭৮৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৫৪ হাজার ৭৯০ এবং নারী ১০ লাখ ৪৬ হাজার ৬০৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ লাখ ৩২ হাজার ১৯৯ জন পুরুষ এবং নারী ৮৩ হাজার ৫৮৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ