শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

রাজশাহীর পাঁচ থানায় ওসি বদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঁচ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে। আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে এক আদেশে এই রদবদল করেন।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস শুক্রবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কর্ণহার থানার ওসি আনোয়ার আলী তুহিনকে দেওয়া হয়েছে মতিহার থানায়। নগরীর চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মুনীরকে পবা থানার ওসি করা হয়েছে। আর মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমানকে কাটাখালী থানায় দেওয়া হয়েছে। এ ছাড়া এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসনকে ওসি হিসেবে পদায়ন করা হয়েছে কর্ণহার থানায়।

অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস আরও জানান, পবা থানার ওসি গোলাম মোস্তফা ও কাটাখালী থানার ওসি নূরে আলম পুলিশের অন্য রেঞ্জে বদলি হয়ে গেছেন। তাই এ দু’টি থানায় নতুন ওসি দেওয়া হয়েছে।

পাশাপাশি অন্য তিন থানাতেও ওসি পদে রদবদল করা হয়েছে। জনস্বার্থে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এই আদেশ দিয়েছেন বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ