শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

সেনবাগে আগুনে পুড়ে ৫ ঘর ভস্মীভূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে আগুনে পুড়ে ৫টি ঘর ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ইসমাইল জাগিদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্নিকান্ডের সূত্রপাতের পর প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে স্থানীয় এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর গ্রামের ইসমাইল জাগিদার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি বসত ঘরে আগুন লেগে যায়। পরে ওই আগুন ছড়িয়ে পড়লে একই বাড়ির আরও ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ফাইয়ার ফাইটার ম্যান মাহবুব আলম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার পথে আমরা মাঝ পথ থেকে ফিরে আসি। স্থানীয় এলাকাবাসী জানায় তারা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এর আগে ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ