সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ঢাকায় পৌঁছেছে আরও ৩১২ ভেন্টিলেটর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ডেডিকেটেড হাসপাতালের সক্ষমতা বাড়াতে ৩১২টি ভেন্টিলেটর বাংলাদেশ সরকারকে প্রদান করেন বিদেশে অবস্থানরত বাংলাদেশী চিকিৎসকরা।

শনিবার (২১ আগস্ট) ভোর রাত ৩টা ৩৬মিনিটে ভেন্টিলেটরগুলো নিয়ে কাতার এয়ারওয়েজের QR638 মডেলের একটি বিমান দোহা থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ।

পরে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে ডা. আব্দুল্লাহ বলেন, এই মহামারীর সময়ে এসব সহযোগিতা অব্যাহত রাখার জন্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা করা হচ্ছে।

এসব ভেন্টিলেটর শুধু করোনার সময় নয়, পরবর্তী সময়েও যে কোন মুমূর্ষু রোগীর জন্য এসব ব্যবহার করা যাবে বলে জানান তিনি।

ডা. আব্দুল্লাহ আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে ৫জন ও কানাডা থেকে ১জনসহ মোট ৬জন ডাক্তার এবারে এসব ভেন্টিলেটর পাঠিয়েছেন। আগামীতে আরও ভেন্টিলেটর আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগেও ২৫০ টি ভেন্টিলেটর উপহার স্বরূপ দেন প্রবাসীরা। দুইবারে মোট ৫৬২ টি ভেন্টিলেটর এসেছে। মূলত এসব ভেন্টিলেটর জেলা পর্যায়ের হাসপাতাল ও কিছু এ্যাম্বুলেন্সেও সংযোজন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ