সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

দেশে এলো জাপানের আরও ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাপান থেকে করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে এসে পৌঁছেছে।

আজ শনিবার (২১ আগস্ট) বিকেল ৩টা ২৫ মিনিটে টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দেশে জাপানের টিকা পৌঁছানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।

জাপান স্থানীয় সময় শুক্রবার (২০ আগস্ট) রাতে নিপ্পন এয়ার ওয়েজের একটি ফ্লাইটে এসব টিকা নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

এর আগে বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় ৩০ লাখ টিকা দেয়ার ঘোষণা দেয় জাপান। ঘোষণা অনুযায়ী গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান, ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান এবং ২ আগস্ট তৃতীয় চালানে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকা ঢাকায় পাঠায় জাপান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ