সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৯১ জন, মৃত্যু ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত কমপক্ষে আরও ২৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪১ জনে।

আজ রোববার (২২ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যে ২৯১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ২৫৯ জন ঢাকার এবং ৩২ জন ঢাকার বাইরের। চলতি মাসে ৫৩৮৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং এ বছর মোট ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা ৮০৪১ জন। মোট আক্রান্ত ডেঙ্গু রোগীর মধ্যে ৪৭৮ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব মতে, গত জুলাই মাসে ২২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই জুলাই ও আগস্ট মাসে মারা গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ