সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি দেওয়া সেই ছাত্রদল নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কেন্দ্রীয় ছাত্রদলের ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শনিবার (২১ আগস্ট) রাতে ঢাকার মগবাজার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি রনি ‘পুলিশের পোশাক খুলে নেওয়ার’ হুমকি দিয়ে আলোচনায় আসেন।

রনির ভাই রানা জানান, রনিকে ঢাকার মগবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে কোন মামলায় তাকে গ্রেফতার করেছে তা জানা নেই। তার বিরুদ্ধে সব মামলায় সে জামিনে রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। সে একাধিক মামলার আসামি। এসব মামলায় তাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। এখন জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে গত ১৭ আগস্ট খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে রনি বলেছিলেন, আজকে (মঙ্গলবার) ঢাকার কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে হামলা করেছে। আমি জানি না পুলিশ কাদের লোক। তারা কি সাধারণ জনগণের নাকি একক শেখ হাসিনার? আমি বলে দিতে চাই যদি একক শেখ হাসিনার লোক হয়ে থাকেন, আপনারা যে পোশাক পরিধান করেন সেটা জনগণের ট্যাক্সের টাকায় কেনা। যদি ছাত্রদল চিন্তা করে, তারেক রহমান চিন্তা করে, পুলিশের সেই পোশাক খুলে ফেলবে। সেটা আমাদের ওয়ান টু-র ব্যাপার মাত্র। ছাত্রদল পুলিশকে প্রতিহত করবে।

তার এই বক্তব্যের পর নারায়ণগঞ্জ জুড়ে আলোচনার সৃষ্টি হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ