সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

তিতাসের ২০ কর্মকর্তা-কর্মচারীকে দুদকের তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ২০ কর্মকর্তা-কর্মচারীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর তাদেরকে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

সোমবার (২৩ আগস্ট) দুদক থেকে এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। দুদক জানিয়েছে- এর আগে প্রতিষ্ঠানটির অন্য ১০ কর্মকবর্তা কর্মচারীরর বক্তব্য গ্রহণ করা হয়েছে। তাদের বক্তব্য ও সরবরাহকৃত রেকর্ডপত্র যাচাই করা চলছে।

দুদক সূত্র জানায়, অবৈধ গ্যাস-সংযোগ, মিটার টেম্পারিংসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রায় তিন বছর যাবত এসব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে দুদকের। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্টদের তলব করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ