সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

হকের উপর টিকে থাকতে হবে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলাম শান্তির ধর্ম। ইসলামী জীবন বিধানেই রয়েছে মানুষের ইহ ও পারলৌকিক মুক্তি। মানুষের ব্যক্তিজীবন থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক মন্ডলে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে। ইসলাম প্রতিষ্ঠায় শত প্রতিকূলতার মাঝেও হকের উপর টিকে থাকতে হবে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এসব কথা বলেন

গত সোমবার (২৩ আগস্ট) দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর দায়িত্বশীলদের এক গুরুত্বপূর্ণ বৈঠক ঢাকা মহানগরীর সমন্বয়ক মাওলানা শহিদুল ইসলাম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি জাকির হোসাইন খান, জমিয়ত ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান খান, মুফতি আবু সাঈদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সুহাইল আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ।

নেতৃবৃন্দ আরও বলেন, এই ঘূণে ধরা সমাজ বিনির্মাণের জন্য ইসলামপ্রিয় তৌহিদীজনতা ও জমিয়ত কর্মীদের সোচ্চার ও তৎপর হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

নেতৃবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের প্রতি লক্ষ্য রেখে কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ