সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: মাদরাসা খোলার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন আলেমরা। আজ বুধবার দুপুরে সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

জানা যায়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে আলেমদের একটি টিম দুপুরে সচিবালয়ে বৈঠকে মিলিত হবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহা. শরীফ মাহমুদ অপু বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন। এছাড়াও মিটিংয়ে আমন্ত্রিত একাধিক আলেম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে অংশ নিবেন- বেফাকের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম জিহাদী, ফরিদাবাদ মাদরাসা মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি নুরুল আমিন, বেফাকের সহ-সভাপতি মুফতি ফয়জুল্লাহ, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জাতীয় দ্বীনী শিক্ষাবোর্ডের সহ-সভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতি মোহাম্মদ আলী প্রমুখ।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়তে থাকায় দেশের কওমি মাদরাসা বন্ধ ঘোষণা করেছে সরকার। গত ৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এর পর থেকে দীর্ঘ ৫ মাস বন্ধ রয়েছে দেশের মাদরাসাগুলো। বর্তমানে করোনা সংক্রমণ কমছে। এমন পরিস্থিতে মাদরাসা খোলার দাবি জোরালো হচ্ছে। এ বিষয়ে কথা বলতেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ