সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ২৭৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৮ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৩০ জন ঢাকার এবং ৪৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর মোট আট হাজার ৮৫৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চলতি মাসেই ডেঙ্গু শনাক্ত হয়েছে ছয় হাজার ১৯৫ জনের। মোট শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে ৬০৫ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই জুলাই ও আগস্ট মাসে মারা গেছেন।

গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে এবং আগস্ট মাসে এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন।

বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯০ জন ও ঢাকার বাইরে ১০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ