সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

‘প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ ইসলাম ও মানবতার কল্যাণে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, শোষিত বঞ্চিত মজলুম মানুষের মুক্তির ঠিকানা একমাত্র ইসলাম। ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতবাদে শান্তি আসতে পারে না। তিনি বলেন, বিশ্বমুসলিম উম্মাহর মুক্তির একমাত্র ঠিকানা ইসলাম। বিশ্বব্যাপী জুলুম, নির্যাতন, শোষণ-বঞ্চনা, দখল-দারিত্বের হাত থেকে বাঁচতে ইসলামের বিকল্প নেই।

মুফতী ফয়জুল করীম বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদক সমাজের রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে পড়েছে। দুর্নীতিমুক্ত দেশ গঠন কেবল ইসলামেই সম্ভব। তাই তাগুতি শক্তির সংশ্রব ত্যাগ করে একমাত্র ইসলামকে বিজয়ীর মানসিকতা নিয়ে সবাই এক হতে পারলে এদেশে ইসলাম প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। কেননা এক দল অন্য দলের কাছে নিরাপদ নয়, কিন্তু ইসলামে সবাই নিরাপদ। ইসলাম প্রতিষ্ঠা হলে সকল দল ও মতের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

গতকাল বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই মাদরাসায় দেশের বিভিন্নপ্রাšত্ম হতে আগত জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় চরমোনাই মাদরাসার বিভিন্ন উ¯ত্মাদ ও এলাকার গণ্যমাত্র ব্যক্তিবর্ঘ উপস্থিত ছিলেন।

মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, সংগঠন যত বড় হবে তত সংগঠনের বিরম্নদ্ধে অপপ্রচারও হবে। এজন্য সকলকে সজাগ ও সতর্ক থেকে কাজকর্ম চালিয়ে যেতে হবে। অত্যšত্ম মোলায়ে ভাষায় জবাব দিতে হবে। যে কোন ধরণের বিতর্ক এবং ফেতনা-ফাসাদ থেকে মুক্ত থাকতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ