সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বাংলাদেশ ব্যাংকের কাছে ৯ ই-কমার্স প্রতিষ্ঠানের তথ্য চেয়ে চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইন্টারনেট ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলেশা মার্ট, ধামাকা, ই-অরেঞ্জসহ নয়টি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাপারে তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চিঠিতে প্রতিষ্ঠানগুলো ব্যাংক লেনদেন ও আর্থিক তথ্য জানতে চেয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে এ চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের সূত্র মতে, যেসব প্রতিষ্ঠানের ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে সেগুলো হচ্ছে, আলেশা মার্ট, ধামাকা, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকুম, বুম বুম, আদিয়ান মার্ট ও নিড ডট কম ডট বিডি। তবে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আর্থিক লেনদেন ও ব্যাংক হিসেবের এসব তথ্য প্রদানের জন্য কেন্দ্রীয় ব্যাংককে কোন সময়সীমা বেঁধে দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়।

চিঠিতে, ই-কমার্সের এই ৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মার্চেন্টদের কাছ থেকে পণ্য নিয়ে মূল্য পরিশোধ না করারও অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে।

পরবর্তী করণীয় নির্ধারণের জন্য প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ আর্থিক অবস্থা, ক্রেতা ও মার্চেন্টদের কাছে মোট দায়ের পরিমাণ জানা দরকার বলে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানগুলোর চলতি ও স্থায়ী মূলধনের পরিমাণও জানা দরকার। আরও জানা দরকার প্রতিষ্ঠানগুলো কোনো অর্থ কোথাও সরিয়েছে কি না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ